নারী ভলিবল
জাতীয় বিচ ভলিবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহিলা এ দল। কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ পুলিশ মহিলা এ দলকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। এ ছাড়া আনসার ও ভিডিপি মহিলা বি দল তৃতীয় স্থান অর্জন করেছে।